বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক
  • পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে চান্স, অদম্য মানিকের জয়গাথা

    পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে চান্স, অদম্য মানিকের জয়গাথা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জন্ম থেকেই নেই দুই হাত। দুই পায়ের একটি স্বাভাবিক হলেও অন্যটি খাটো। কিন্তু সীমাহীন শারীরিক প্রতিকূলতাকে উপেক্ষা করে পা দিয়ে লিখেই উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন কুড়িগ্রামের ফুলবাড়ীর মানিক রহমান। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাক্রমে ১৯২তম স্থান অর্জন করেছেন তিনি।

    শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশিত হলে মানিকের এই কৃতিত্ব ছড়িয়ে পড়ে চারপাশে। নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করা মানিক গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়েছিলেন। তার আগে ২০২২ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকেও এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করেন।

    শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মানিক তার মেধা ও অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ রেখেছেন বারবার। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয়রা আনন্দিত ও গর্বিত। মানিকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। বাবা মিজানুর রহমান একজন ওষুধ ব্যবসায়ী, মা মরিয়ম বেগম একজন কলেজের প্রভাষক। অভিব্যক্তিতে মানিক বলেন,"শেষ পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচাইল। পুরোটাই আল্লাহর রহমত, আমি তো মাধ্যম মাত্র আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ।"

    মানিক রহমানের এই সফলতা শুধু কুড়িগ্রাম বা নীলফামারী নয়, গোটা দেশের জন্যই এক অনুপ্রেরণার বার্তা। সমাজের সব বাধা পেরিয়ে কীভাবে এক তরুণ স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে—তাঁর গল্প তাই মাথা উঁচু করে বলা যায়।


     সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন