বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • রাজধানীসহ সারাদেশে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে চাপ

    রাজধানীসহ সারাদেশে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে চাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ বেড়ে গেছে। ঘরে ঘরে জ্বর, সর্দি, গলা ব্যথা ও শরীরে প্রচণ্ড দুর্বলতা নিয়ে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। এতে করে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীর চাপ।

    বিশেষজ্ঞরা বলছেন, এটি এক ধরনের ঋতুকালীন ভাইরাল জ্বর যা ঋতু পরিবর্তনের সময়ে হয়ে থাকে। তবে এবারের জ্বরটি অধিক মাত্রায় ছড়াচ্ছে এবং অনেক ক্ষেত্রে জ্বর ৪-৫ দিন স্থায়ী হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

    হাসপাতালে উপচে পড়া ভিড়, ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, প্রতিদিন জ্বর ও শ্বাসতন্ত্রজনিত সমস্যায় আক্রান্ত শত শত রোগী চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশু হাসপাতালে শিশুদের জ্বর, কাশি ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, "গত এক সপ্তাহে ভাইরাসজনিত জ্বরের রোগী অনেক বেড়ে গেছে। অনেকে আবার দ্বিতীয় বা তৃতীয়বার জ্বর নিয়ে আসছেন। অনেকে শরীরে ব্যথা, বমি ও মাথাব্যথা নিয়ে আসছেন, যেটা সাধারণ ফ্লু-এর চেয়ে একটু ভিন্ন।"

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন— এই সময়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে প্রচুর পানি পান, বিশ্রাম নেওয়া, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

    বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে তারা। সংক্রমণের হার বাড়তে থাকলে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

    সচেতনতা: এই ভাইরাস থেকে সুরক্ষায় বাসা-বাড়ি ও অফিসে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ঠান্ডা পানীয় বা বাইরের খোলা খাবার এড়িয়ে চলা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং মাস্ক পরিধান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ