বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত বাবা;

    হাসপাতালে রেখে পরীক্ষা দিল মেয়ে সেঁজুতি

    হাসপাতালে রেখে পরীক্ষা দিল মেয়ে সেঁজুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত বাবাকে হাসপাতালে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছে মেয়ে সেঁজুতি দাস মম। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লায়।

    বুধবার (১০ এপ্রিল) রাতে সেঁজুতির বাবা সুকান্ত দাস (দোকান মালিক) তার বাসার কাছাকাছি নূর মহলের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। প্রতিরোধের চেষ্টা করলে ছুরিকাঘাতে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সুকান্ত দাস বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সেঁজুতি দাস বলেন, “আমার বাবার সঙ্গে আমার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বাবা ছিনতাইকারীর হামলার শিকার হন। তারা বাবার মোবাইল ও ব্যাগ নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওরা। আমি এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

    পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সালে সুকান্ত দাসের গৌরীপুর শহরের পাটবাজার মোড়ে অবস্থিত ‘মম টেলিকম’ দোকানে তিন মাসের ব্যবধানে দুইবার চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিনি দামি মোবাইল ও নগদ টাকা ব্যাগে করে বাসায় নিয়ে যেতেন। ঘটনার দিন রাত ১১টার দিকে বাসায় ফেরার সময় নিজ বাসার কাছাকাছি পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে। ব্যাগ না দেওয়ায় ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এতে তার ডান কানে মারাত্মক জখম হয় এবং ডান হাতে ছুরির আঘাতে গুরুতর ক্ষত হয়। তার মাথার ডান পাশে আঘাতের ফলে প্রায় ৩০টি সেলাই পড়ে।

    গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এদিকে, বাবার জীবন-মরণ পরিস্থিতির মাঝেও মেয়ে সেঁজুতি দাস মম বৃহস্পতিবার সকালে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেয়। তার মনোবল ও সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।


    নতুন/কাগজ/সফিক/ময়মনসিংহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন