বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

    ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

    বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

    মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

    সাতখামাইর রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসছে।

    ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

    এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

    তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন