শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার প্রথম ফুটবলার হিসেবে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতলেন মেসি বাস, ট্রেন, লঞ্চ ও বিমানে নামাজ পড়ার নিয়ম, যা জানা জরুরি পানির বোতল কত দিন পরপর পরিষ্কার করবেন? রিয়াদ বিমানবন্দরে হামলার পর ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী সৌদিতে কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তথ্য যাচাই চলছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম সরকারি ঋণের অনুপাত বাংলাদেশের মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য ইসরায়েলি দখলদারিত্ব দায়ী: চার দেশের পররাষ্ট্রমন্ত্রী
  • সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা

    সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খোলার পর থেকেই জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তবে ভিডিওর চেয়ে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তাঁর মজার কথোপকথনই বেশি নজর কেড়েছে।

    ভিডিওতে নীল কুর্তা ও সাদা পায়জামা পরা সাইফকে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। তাঁর সঙ্গে ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন আরও কয়েকজন সংগীতশিল্পী। বাড়ির বারান্দায় গানের আয়োজনও করেছিলেন অভিনেতা।

    ভিডিওটির ক্যাপশনে সাইফ লিখেছেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’

    ভিডিওর মন্তব্যের ঘরে স্ত্রী কারিনা মজার ছলে লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’

    স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফ লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তাঁদের এই খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। মন্তব্যটি দেখে নেটিজেনদের একাংশ মজার ছলে বলছেন, প্রশংসার পাশাপাশি নজর লাগার ভয়ও রয়েছে অভিনেতার।

    ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। এই দম্পতির দুই ছেলে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।

    এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন সাইফ। সেই সংসারে তাঁর দুই সন্তান রয়েছেন—বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন