মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য ইসরায়েলি দখলদারিত্ব দায়ী: চার দেশের পররাষ্ট্রমন্ত্রী

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা ও অন্যায় পরিস্থিতি তৈরির জন্য ইসরায়েলের দখলদারিত্ব ও সরকারি নীতিকে দায়ী করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও মিসর। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে চলমান অন্যায় পরিস্থিতি আরও বাড়িয়ে তুলছে ইসরায়েল সরকারের নীতি। চার দেশ মধ্যপ্রাচ্যের অস্থিরতার পেছনে ইসরায়েলি দখলদারিত্বের ভূমিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।
একই সঙ্গে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশগুলো। প্রস্তাবিত রাষ্ট্রটির রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন