মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের টাকা তুলতে আদালতের দ্বারস্থ ৪ আমানতকারী আমলের পাশাপাশি উত্তম আখলাক অর্জনের গুরুত্ব ‘ববি জাসুস’ বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিলেও মিডিয়া টিমকে দেয়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত এশিয়ান গেমসে থাই ব্যাডমিন্টন খেলোয়াড়ের ডোপ টেস্ট পজিটিভ জনস্বার্থের সব আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
  • জনস্বার্থের সব আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী

    জনস্বার্থের সব আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনস্বার্থে হওয়া বিভিন্ন আন্দোলনের বিরোধিতা বাংলাদেশ জামায়াতে ইসলামী করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    রিজভী বলেন, ‘দেশের জনস্বার্থ, জাতীয়তাবাদী আন্দোলন এবং এ দেশের জনগোষ্ঠী তাদের আত্মনিয়ন্ত্রণের জন্য যে আন্দোলন করেছে, প্রত্যেকটিরই বিরোধিতা করেছে জামায়াত।’

    জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে আপনারা বারবার প্রতারণা করার কারণে কোনো দিন জনগণের চূড়ান্ত আস্থা লাভ করতে পারেনি। এটাই হচ্ছে তাদের দুর্ভাগ্য।’

    সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো নিয়ে রিজভী অভিযোগ করেন, এসব ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের ‘আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও’ দায়ী।

    তিনি আরও বলেন, অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। বিরোধী দলের কর্মসূচি কোনো ধরনের বাধার মুখে না পড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন