রবিবার, ৩১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫৮৫ তামাকমুক্ত ভবিষ্যৎ গড়তে কঠোর অবস্থানে সরকার: প্রধানমন্ত্রী দেশের বাজারে সোনা-রুপার সর্বশেষ দাম, কত টাকায় মিলছে এক ভরি? দুর্নীতির বিষাক্ত সম্রাট ফ্যাসিস্ট ডোনার জাকির হোসেন মহিনের ভয়ঙ্কর নীল নকশা ফাঁস! মে মাসে নারী ও শিশু নির্যাতন বেড়েছে, ধর্ষণের ঘটনা ৭৮: এমএসএফ ২৫ কোটি টাকার বরাদ্দ বিতর্কে মুখ খুললেন আসিফ ও হাসনাত হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৩৭ জনের সাফে আজ ভারতের চ্যালেঞ্জ, জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, আপাতত উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস, কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫৮৫

    হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫৮৫
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের প্রকোপ পুরোপুরি কমেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

    রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম এবং সন্দেহভাজন হাম মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৪৯৫ জন।

    সংক্রমণের চিত্রও উদ্বেগজনক। ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে।

    এদিকে, হামের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত ৫৬ হাজার ৮৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৮৪১ জন।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন