রবিবার, ৩১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫৮৫ তামাকমুক্ত ভবিষ্যৎ গড়তে কঠোর অবস্থানে সরকার: প্রধানমন্ত্রী দেশের বাজারে সোনা-রুপার সর্বশেষ দাম, কত টাকায় মিলছে এক ভরি? দুর্নীতির বিষাক্ত সম্রাট ফ্যাসিস্ট ডোনার জাকির হোসেন মহিনের ভয়ঙ্কর নীল নকশা ফাঁস! মে মাসে নারী ও শিশু নির্যাতন বেড়েছে, ধর্ষণের ঘটনা ৭৮: এমএসএফ ২৫ কোটি টাকার বরাদ্দ বিতর্কে মুখ খুললেন আসিফ ও হাসনাত হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৩৭ জনের সাফে আজ ভারতের চ্যালেঞ্জ, জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, আপাতত উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস, কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • দেশের বাজারে সোনা-রুপার সর্বশেষ দাম, কত টাকায় মিলছে এক ভরি?

    দেশের বাজারে সোনা-রুপার সর্বশেষ দাম, কত টাকায় মিলছে এক ভরি?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে সোনা ও রুপার দাম উচ্চ পর্যায়েই রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৮ হাজার টাকার বেশি। অন্যদিকে এক ভরি রুপার দাম মানভেদে ৩ হাজার ৫০০ থেকে প্রায় ৫ হাজার ৮০০ টাকার মধ্যে রয়েছে।

    বাজুসের ঘোষিত এই দর ২৫ মে সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন কোনো মূল্য তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সারা দেশে এই দামেই সোনা ও রুপা বিক্রি হবে।

    বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়।

    এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

    রুপার ক্ষেত্রেও ক্যারেটভেদে ভিন্ন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা।

    অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি রুপা কিনতে খরচ হবে ৩ হাজার ৫৫৮ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন