সোমবার, ২৫ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১০০ দিনের সরকারের কাজের অগ্রগতির চিত্র তুলে ধরলেন উপদেষ্টা এআই ক্যামেরা ব্যবহার করে প্রতারণা, ডিএমপির বিশেষ সতর্কবার্তা হামে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৪৫, নতুন আক্রান্ত ১,২২৪ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা, শুরু হজের আনুষ্ঠানিকতা সমালোচনার ঝড়ে বেতারের পোশাক নির্দেশনা প্রত্যাহার টাঙ্গাইলে প্রাণঘাতী দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি, কিছুটা স্বস্তি নগরবাসীর আজ থেকে মেট্রোরেলে বিশেষ ভাড়া সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা ভয়াবহ দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৫ শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্ত ঈদের ঠিক আগে আবারও সোনার দাম বাড়াল বাজুস
  • ১০০ দিনের সরকারের কাজের অগ্রগতির চিত্র তুলে ধরলেন উপদেষ্টা

    ১০০ দিনের সরকারের কাজের অগ্রগতির চিত্র তুলে ধরলেন উপদেষ্টা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সরকারের ১০০ দিনের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকারের নেওয়া নীতিগত পদক্ষেপের ফলে শিল্প-কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারছেন।

    সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে মোট ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে ৩৭টি (প্রায় ৬২ শতাংশ) ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

    মাহদী আমিন আরও বলেন, সরকার গণমাধ্যম ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে, তবে কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

    তিনি দাবি করেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি চলছে। একইসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে দ্রুত এগোচ্ছে।

    আইনের শাসন প্রতিষ্ঠার অগ্রগতি তুলে ধরে তিনি জানান, সাম্প্রতিক সময়ে কয়েকটি আলোচিত মামলার দ্রুত বিচার ও গ্রেপ্তার বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়িয়েছে।

    তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ চলছে এবং ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে চুক্তি হয়েছে। পাশাপাশি এস আলম গ্রুপের ৪,২৬৪ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    মাহদী আমিন জানান, রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং বন্ধ কলকারখানা চালুর জন্য ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন