রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সংবিধান সংস্কারের নামে সরকার বেআইনি পথে হাঁটছে: গোলাম পরওয়ার ব্যথা ছাড়াই হতে পারে স্তন ক্যান্সার, যে ৫ লক্ষণ অবহেলা করবেন না হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেক বৈঠক, পিছিয়েছে ৯ হাজার কোটি টাকার প্রকল্প আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, চুক্তিরও ইঙ্গিত ট্রাম্পের ৩ কোটি রুপির কম বাজেটে সিনেমা, ২৯ দিনে আয় ১১৪ কোটি বড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট রাজধানীতে পুলিশের অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, উদ্ধার ৯ হাজারের বেশি ইয়াবা স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোকছেদ আলী হত্যা মামলার আসামি আকাশ আটক

    মোকছেদ আলী হত্যা মামলার আসামি আকাশ আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর পশ্চিমপাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত মোকছেদ আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকাশকে (২৩) বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে ময়মনসিংহের সিপিএসসি, র‌্যাব-১৪।

    র‌্যাব-১৪, ময়মনসিংহ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল আকাশের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর সহায়তায় কুমিল্লা জেলার লালমাই থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মোকছেদ আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকাশ (২৩) কে গ্রেফতার করে।

    বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোকছেদ আলী সঙ্গে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিবাদের পরিকল্পনা অনুযায়ী ১৮ আগষ্ট ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে এজাহারে বর্নিত ৩নং অভিযুক্ত বাচ্চু মিয়া(৫০) ভিকটিমকে ডেকে আনে যে, তাকে অন্যান্য লোকজন মারধর করছে। 

    ভিকটিম হামলাকারীদের হাত থেকে বাচ্চু মিয়াকে বাচানোর জন্য সরল বিশ্বাসে ঘটনাস্থলে যাওয়ার পর বিবাদীগণ সংঘবদ্ধ হয়ে ভিকটিমের উপর অতর্কিত হামলা করে ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয়। 

    উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ মাসুম (২৫) বাদী হয়ে গৌরীপুর থানার মামলা নং-১০, তারিখ-২০ আগস্ট ২০২৫ খ্রি. ধারা- ৩০২/৩৪, পেনাল কোড দায়ের করে। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয় এবং বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন