বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ জন স্থানীয় সরকার নির্বাচনে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সড়কে যান চলাচলে বিধিনিষেধ ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ সরকারের প্রথমবারের মতো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো গ্রিডে মাদারীপুরে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ তাসকিন-হাসানের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ অসুস্থতার কারণে সংসদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
  • উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

    উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদকে কার্যকর সংসদ হিসেবে উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

    স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বৃদ্ধি পেয়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থেকে রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।

    তিনি বলেন, এই অরিয়েন্টেশন কর্মশালা থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সামঞ্জস্য নিরূপণ করতে হবে।

    সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মান বাড়াতে হবে। এভাবে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

    বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে দলটি জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।

    ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা তা বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে পারেননি। বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

    বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে টেকসই উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    অনুষ্ঠানে ইউএনডিপির পক্ষ থেকে সংসদের উন্নয়ন প্রকল্পে নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান স্পিকার। পরে তিনি কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

    অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন