বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ জন স্থানীয় সরকার নির্বাচনে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সড়কে যান চলাচলে বিধিনিষেধ ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ সরকারের প্রথমবারের মতো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো গ্রিডে মাদারীপুরে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ তাসকিন-হাসানের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ অসুস্থতার কারণে সংসদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
  • মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

    মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মজুরি বোর্ডের সভা স্থগিতের দাবিও জানিয়েছেন তাঁরা।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

    শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন।

    এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন