বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ জন স্থানীয় সরকার নির্বাচনে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সড়কে যান চলাচলে বিধিনিষেধ ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ সরকারের প্রথমবারের মতো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো গ্রিডে মাদারীপুরে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ তাসকিন-হাসানের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ অসুস্থতার কারণে সংসদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
  • লন্ডনে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাইলেন নাহিদ ইসলাম

    লন্ডনে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাইলেন নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

    পোস্টে তিনি জানান, লন্ডনের সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে তাঁরা কৃতজ্ঞ ও অভিভূত। অনুষ্ঠানে উপস্থিত যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতা এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

    তবে অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর নিন্দা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

    নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তাঁরা হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    পোস্টে তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের যে ইতিহাস আওয়ামী লীগের রয়েছে, তা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের ঘটনা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।

    নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

    যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ড চালানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন