সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিপসট পরিদর্শনে ডাচেস সোফি, সাক্ষাৎ করলেন নারী শান্তিরক্ষীদের সঙ্গে দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে ঝড় তুলেছে তৌসিফ-তটিনীর ‘মন দুনিয়া’ ১৭ বছর গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ সরকার: স্পিকার সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৪০ চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক, স্ত্রী-পরিবারের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন শেখ হাসিনা, প্রশ্ন রিজভীর নারী ও শিশুর কল্যাণে অভিন্ন স্বার্থ নিয়ে জুবাইদা-সোফির আলোচনা
  • শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন—এমন খবর তিনিও শুনেছেন এবং সংবাদমাধ্যমে দেখেছেন। তবে বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে।

    তিনি বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আইনি দিকগুলো পর্যালোচনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রাথমিকভাবে বলা যায়, কোনো দণ্ডিত আসামি অন্য কোনো দেশে আশ্রয় নিলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে চিঠি পাঠানো হয়। ওই আসামিকে আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।

    দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি অস্থিরতা তৈরির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন