সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিপসট পরিদর্শনে ডাচেস সোফি, সাক্ষাৎ করলেন নারী শান্তিরক্ষীদের সঙ্গে দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে ঝড় তুলেছে তৌসিফ-তটিনীর ‘মন দুনিয়া’ ১৭ বছর গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ সরকার: স্পিকার সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৪০ চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক, স্ত্রী-পরিবারের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন শেখ হাসিনা, প্রশ্ন রিজভীর নারী ও শিশুর কল্যাণে অভিন্ন স্বার্থ নিয়ে জুবাইদা-সোফির আলোচনা
  • বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

    বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন সেভাল গুজেলকিলিঞ্চ। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    পরিচয়পত্র পেশের পর প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রমে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সংস্থাটির বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

    হুমায়ুন কবির বলেন, আইএফআরসির সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার করতে সরকার আগ্রহী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্ষমতা বৃদ্ধিতে সংস্থাটির অবদানেরও প্রশংসা করেন তিনি।

    চলতি বছরের জুলাইয়ে বন্যা ও ভূমিধসের পর আইএফআরসির দ্রুত সাড়ার প্রশংসা করে প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

    রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক চাহিদা ক্রমাগত বাড়লেও আন্তর্জাতিক সহায়তা কমে আসছে বলে উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসির বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগানোর আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান।

    নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

    বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক সেবার পরিধি বাড়ানো, স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারকে অগ্রাধিকার দেবেন বলে জানান নতুন প্রতিনিধি।

    বৈঠকে বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন