শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ৭ বাংলাদেশির লাখো নেতাকর্মীর অংশগ্রহণে ঢাকায় বিএনপির সার্বভৌমত্ব র‌্যালি ‘হাবিবি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন যুক্তরাষ্ট্রের মুসলিম সিনেটর ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে গরমে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হৃদয়ের ৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বরবাদ’ সিনেমার নির্মাতার সাথে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি ডিপিডিসির জুরাইন দপ্তরের জিম্মিদশা: পিওন মোশাররফের অপকর্ম অবৈধ সিন্ডিকেট নিয়ন্ত্রণ  ‘৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা’: প্রধানমন্ত্রী
  • ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানের মধ্য দিয়ে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ইতিহাসসচেতন বর্তমান প্রজন্ম ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।

    শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দি করেছিল। তবে দেশপ্রেমিক সেনাসদস্য ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র প্রতিহত করেন। তাঁর ভাষায়, সিপাহী-জনতার ঐক্যের মধ্য দিয়েই ৭ নভেম্বর জাতীয় ঐক্যের প্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

    তারেক রহমান অভিযোগ করেন, পরবর্তী সময়ে ষড়যন্ত্রকারীরা জোটবদ্ধ হয়ে দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিল। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে সেই অপশক্তির পতন ঘটে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়। এ সময় তিনি গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    একটাই পরিচয়, আমরা বাংলাদেশি

    জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, দল, মত, ধর্ম ও বর্ণের ভিন্নতা থাকলেও দেশের সব নাগরিকের অভিন্ন পরিচয় ‘বাংলাদেশি’। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ—সবার পরিচয় এক, তাঁরা বাংলাদেশের নাগরিক। এই পরিচয়ই জাতিকে ঐক্যবদ্ধ করে।

    তিনি আরও বলেন, যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য প্রাসঙ্গিক থাকবে। একটি জাতির ইতিহাস কেবল অতীতের স্মৃতিচারণ নয়; বরং তা আত্মপরিচয় গড়ে তোলা এবং ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা জোগায়।

    তরুণ প্রজন্মের সম্ভাবনা ও মেধা বিকাশে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করে নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে তরুণদেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

    অনুষ্ঠানে উপস্থিত হাজারো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর উদ্দেশে প্রধানমন্ত্রী স্লোগান দেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ’। জবাবে স্টেডিয়ামে উপস্থিত জনতা সমস্বরে উচ্চারণ করেন, ‘সবার আগে বাংলাদেশ’।

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্‌যাপন কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, ন্যাশনাল ক্যাডেট কোর ও বাংলাদেশ স্কাউটসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন