সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে যুক্তরাষ্ট্রে ভ্রমণে অযোগ্য হতে পারেন

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা গ্রহণ করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) ভিসাসংক্রান্ত এক বার্তায় দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ পরিশোধে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। একইভাবে কেউ ভিসার শর্ত লঙ্ঘন করলে কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।
এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে চিকিৎসাসহ সম্ভাব্য সব ব্যয় বহনের আর্থিক সক্ষমতা নিশ্চিত করা এবং ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন