শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ৭ বাংলাদেশির লাখো নেতাকর্মীর অংশগ্রহণে ঢাকায় বিএনপির সার্বভৌমত্ব র‌্যালি ‘হাবিবি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন যুক্তরাষ্ট্রের মুসলিম সিনেটর ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে গরমে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হৃদয়ের ৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বরবাদ’ সিনেমার নির্মাতার সাথে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি ডিপিডিসির জুরাইন দপ্তরের জিম্মিদশা: পিওন মোশাররফের অপকর্ম অবৈধ সিন্ডিকেট নিয়ন্ত্রণ  ‘৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা’: প্রধানমন্ত্রী
  • নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ

    নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

    শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

    পোস্টে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রশ্ন তুলে শফিকুর রহমান লেখেন, ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে? রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’

    শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি লেখেন, ‘হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’

    এ ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। একই সঙ্গে জনগণের ওপর দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি বন্ধেরও দাবি জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন