বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ রাজধানীতে ৫৪৫ সন্দেহভাজন চাঁদাবাজের তালিকা পুলিশের হাতে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হামের উপসর্গে একজনের মৃত্যু ফাইনালের আশা বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় মাসে ২২টি ডিজে পার্টি, আটক ৮৫ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে কিছু জানায়নি কর্তৃপক্ষ সুন্দরবন, মোংলা বন্দর ও বেজা ইকোনমিক জোন পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮ জলবায়ু নীতিতে ঘাটতি, শতাব্দীর শেষে উষ্ণতা বাড়তে পারে ২.৮ ডিগ্রি জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: শফিকুর রহমান
  • প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার

    প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

    মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত মো. ইউসুফ আলীকে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে এ পদায়ন আদেশের সঙ্গে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

    এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ধারণ করা একটি ভিডিওতে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়াতে এবং এক হাত দিয়ে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা যায়। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

    একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে দায়িত্বভার ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন ইউসুফ আলী। তবে তাঁর দায়িত্ব ছাড়ার সঙ্গে ভাইরাল ভিডিওর ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

    গত আগস্টে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পান মো. ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিভাগীয় কমিশনার হিসেবে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রম সমন্বয়, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তিনি।

    প্রজ্ঞাপন জারির পর রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন