শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক-অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার বাংলাদেশের মতো রেজিম চেঞ্জের চক্রান্ত চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী থেকে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ জন কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাহাদুর মুন্সি পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

    দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গাপূজা ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপচেষ্টা কঠোর হাতে দমনে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

     শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

    তিনি জানান, পূজামণ্ডপের গুরুত্ব ও ধরন বিবেচনায় নিয়ে চার শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

    ডিএমপি কমিশনার বলেন, বিজয়া দশমীতে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে বলেও সতর্ক করেন মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, এসব অপতৎপরতা ঠেকাতে ডিএমপির সাইবার টিম নিবিড়ভাবে নজরদারি করছে।

    সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট বা তথ্য শেয়ার না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন