সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হলো পারমাণবিক বিক্রিয়া হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১২৭৩ চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দুর্গাপূজায় তিন পর্যায়ে নিরাপত্তা, প্রস্তুত পুলিশের বিশেষ ইউনিট ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন প্রশ্নফাঁসের প্রতিবাদে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও, প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি সৌদিতে হুতিদের হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে প্রযুক্তির সুফল পৌঁছাতে হবে কৃষক ও প্রান্তিক মানুষের কাছে: শিক্ষামন্ত্রী বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি শিথিলের নির্দেশ, জবাব চাইল সুপ্রিম কোর্ট ‘কাছেও যেতে দেন না, আবার বিক্রির কথা বলেন!’এফ-৩৫ নিয়ে ভারতীয় বিমানবাহিনী প্রধান
  • তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

    তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্ক সফর ও পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

    এ সময় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিন।

    গত বুধবার (৭ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে ঢাকা ছাড়েন শফিকুর রহমান।

    তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন তিনি। এরপর রোববার সকালে দেশে ফেরেন জামায়াত আমির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন