বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪%, মজুরি সূচক নেমেছে ৭.৯০ শতাংশে টেন্ডার থেকে বদলি-পদায়ন, গণপূর্তের বদরুল আলমকে ঘিরে একের পর এক অভিযোগ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ কে এই নেহা বোরা, ভারতের ছাত্র-যুব আন্দোলনের আলোচিত মুখ রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি দুই বিজ্ঞানী সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন শিক্ষার অন্তরালে বিত্তবৈভব: সহকারী প্রধান শিক্ষকের বিপুল সম্পদের উৎস নিয়ে চাঞ্চল্য! ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছেন’ ট্রাম্পের দাবি 
  • শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎ গড়া: মঈন খান

    শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎ গড়া: মঈন খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শিশুদের জন্য কাজ করা মানেই দেশের ভবিষ্যতের জন্য কাজ করা। আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবে।

    বুধবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    ড. আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই একদিন দেশের পূর্ণ নাগরিক হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবে। তাদের সঠিকভাবে বেড়ে ওঠার দায়িত্ব শুধু শিশুদের নিজেদের নয়, অভিভাবক ও সমাজের বয়স্কদেরও রয়েছে।

    শিশুদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা যদি সঠিকভাবে গড়ে উঠতে ব্যর্থ হও, সেই দায় আমাদের ওপরও বর্তাবে। তাই তোমরা যদি দেশকে ভালোবাসো, বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”

    শিশু অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতিসংঘ বিশ্বজুড়ে শিশুদের অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার ১৩ বছর আগেই ১৯৭৬ সালে জিয়াউর রহমান শিশুদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার বিষয়টিও তিনি গুরুত্ব দিয়েছিলেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

    ‘শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে’—এই বক্তব্যের ব্যাখ্যায় ড. আবদুল মঈন খান বলেন, শিশুরাই ভবিষ্যতে দেশের পূর্ণ নাগরিক হয়ে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নেবে। তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশু অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত শিশুরা বাংলাদেশের শিশু অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়েছে। আজকের অভিজ্ঞতা তাদের দীর্ঘদিন মনে রাখা উচিত।

    পৃথিবীর অগ্রযাত্রার সঙ্গে শিশুদের ভবিষ্যতের তুলনা করে মন্ত্রী বলেন, পৃথিবী কখনো থেমে থাকে না। সৃষ্টির চাকা সব সময় সামনের দিকে এগিয়ে যায়। শিশুরাও সেই অগ্রযাত্রার অংশ। তাই ভবিষ্যতের জন্য তাদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

    তিনি শিশুদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশকে এগিয়ে নিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণের কথা বলেন তিনি।

    সেমিনারে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন