বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

    স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে তার যাত্রা করার কথা রয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন।

    মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও রয়েছেন।

    এদিকে মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর দীর্ঘদিন তিনি দেশের বাইরে চিকিৎসা নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন