বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ইসি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: এনসিপি

    ইসি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: এনসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে দলটি।

    মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে এনসিপি। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকা ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ হয়ে পড়েছে বলেও অভিযোগ করেছে দলটি।

    যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ স্থানীয় সরকার নির্বাচনের সাতটি ধাপের সম্ভাব্য তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘এ ব্যাপারে সরকার কিছু জানে না এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

    তাদের দাবি, সরকারের এমন বক্তব্যের পর নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ গণমাধ্যমে বলেন, ‘প্রতিমন্ত্রীর বক্তব্য শিরোধার্য, এ বিষয়ে পাল্টা মন্তব্য করার ধৃষ্টতা দেখাব না।’ এনসিপির নেতারা বলেন, এই বক্তব্য নির্বাচন কমিশনের স্বাধীনতা ও সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

    বিবৃতিতে তারা বলেন, একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত ও অবস্থান থাকা স্বাভাবিক। কিন্তু প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘শিরোধার্য’ মেনে নেওয়া প্রমাণ করে, কমিশন সংবিধান প্রদত্ত স্বাধীন ভূমিকা পালন করতে পারছে না।

    এনসিপির অভিযোগ, সরকারের প্রভাব ও চাপের কারণে নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে। এতে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে।

    বিবৃতিতে দলটির নেতারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরিবর্তে দলীয়করণের দিকে এগোচ্ছে। তাদের দাবি, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে নির্বাচন পরিচালনার চেষ্টা অগণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ।

    এনসিপি আরও অভিযোগ করেছে, সরকারের দলের নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন ব্যক্তিকে কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দাবি, এর মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে দলীয় প্রভাবের মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

    বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে এনসিপি বলেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুনভাবে গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়া রাষ্ট্রীয় কাঠামোয় ‘মেরুদণ্ডহীন’ ও সরকারি ক্যাডারতন্ত্রের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণ মেনে নেবে না।

    দলটি আরও বলেছে, সরকার যদি নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে না দেয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ইচ্ছেমতো পরিচালনার চেষ্টা করে, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে এনসিপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন