শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার মানুষ

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার মানুষ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সরকারি খরচে আইনি পরামর্শ ও সহায়তা পেয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ২২২ জন এবং দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন আইনি সহায়তা পেয়েছেন।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন, সরকারি আইনগত সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রি ১৬৬৯৯) মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের (ফেসবুক মেসেঞ্জার) মাধ্যমে ৩৮০ জন আইনি পরামর্শ পেয়েছেন।

পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জনকে আইনগত অধিকার ও সহায়তা বিষয়ে সচেতন করা হয়েছে।

সব মিলিয়ে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।

দেশের আর্থিকভাবে অস্বচ্ছল ও বিচারপ্রার্থী অসহায় মানুষের কাছে সরকারি খরচে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এসব কার্যক্রম পরিচালনা করে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন