রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব: অমিত শাহ ১৮ উইকেট পড়লেও উইকেটকে দোষ দিচ্ছেন না স্টার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাড়ায় দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ, ব্যর্থ হলে বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ মন্ত্রিসভায় রদবদল: কে পেলেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব প্যারাসিটামলসহ যেসব ওষুধ ও সাপ্লিমেন্টে ক্ষতির ঝুঁকি লিভারের জনসেবায় পেশাগত নিষ্ঠা ও নৈতিকতার আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের বিনিয়োগ সেবায় নতুন অধ্যায়, একীভূত হলো বিডা-বেজা-পিপিপিএ মাইকেল জ্যাকসনের তারকার পাশে সাফা কবির, ‘স্মরণীয় মুহূর্ত’ বললেন অভিনেত্রী
  • মাইকেল জ্যাকসনের তারকার পাশে সাফা কবির, ‘স্মরণীয় মুহূর্ত’ বললেন অভিনেত্রী

    মাইকেল জ্যাকসনের তারকার পাশে সাফা কবির, ‘স্মরণীয় মুহূর্ত’ বললেন অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম’ ঘুরে দেখেছেন বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির। সেখানে গিয়ে পপসম্রাট মাইকেল জ্যাকসনের নাম খুঁজে বের করে তারকার পাশে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সাফা। ভ্রমণের অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) তিনি ঘুরতে যান হলিউড ওয়াক অব ফেমে। বিশ্বের খ্যাতনামা বিনোদন তারকাদের সম্মানে তৈরি এই স্থানটি হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতজুড়ে বিস্তৃত।

    ওয়াক অব ফেমে বিভিন্ন তারকার নাম দেখতে পেলেও সাফার আগ্রহ ছিল বিশেষ একজনকে ঘিরে। তিনি ছিলেন মাইকেল জ্যাকসনের ভক্ত। তাই সেখানে পৌঁছে পপ সংগীতের কিংবদন্তির নামের তারকাটি খুঁজে বের করেন এই অভিনেত্রী।

    শনিবার সকালে নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সাফা কবির। ছবিতে হলুদ পোশাকে মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাকে। ছবিগুলো প্রকাশের পর নিজের অনুভূতিও জানান তিনি।

    সাফা লিখেছেন, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল।’

    অভিনেত্রী আরও বলেন, ‘এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’

    এদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় উৎসবকেন্দ্রিক নাটকে মাঝে মধ্যে অভিনয় করছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো অভিনয়কাজের খবর এখনো জানা যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন