বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি নির্বাচনে গোপন নয়, প্রকাশ্য ব্যালটে ভোট: সিইসি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু পর্ন কনটেন্ট বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার একনেকে অনুমোদিত হলো ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে সরকার শর্ত নয়, সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব: রিজভী বিশ্ববাজারে হালাল শিল্পের বড় সম্ভাবনা দেখছেন তথ্যমন্ত্রী সরকারি ব্যাংকে আমানত কতটা নিরাপদ, ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি
  • কলকাতার হোটেলে আগুনে নিহত ৫ বাংলাদেশি, একই পরিবারের ৪ জন

    কলকাতার হোটেলে আগুনে নিহত ৫ বাংলাদেশি, একই পরিবারের ৪ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলকাতার একটি হোটেলে বুধবার ভোরে আগুন লাগার খবর পাওয়ার পর কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। তারা নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

    স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

    নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। নিহত পাঁচজনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

    অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

    অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনদের সহায়তার জন্য উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইনও চালু করেছে।

    এদিকে অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন