বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি নির্বাচনে গোপন নয়, প্রকাশ্য ব্যালটে ভোট: সিইসি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু পর্ন কনটেন্ট বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার একনেকে অনুমোদিত হলো ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে সরকার শর্ত নয়, সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব: রিজভী বিশ্ববাজারে হালাল শিল্পের বড় সম্ভাবনা দেখছেন তথ্যমন্ত্রী সরকারি ব্যাংকে আমানত কতটা নিরাপদ, ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি
  • কাতারে বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    কাতারে বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত এবং দুই দেশের শ্রম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    বুধবার (১৯ আগস্ট) কাতারের রাজধানী দোহায় দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাইদ বিন সামিখ আল মারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

    বৈঠকে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য কাতারের শ্রমবাজারে আরও সুযোগ তৈরি, কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং শ্রম ও জনশক্তি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক উঠে আসে।

    আলোচনায় কাতারের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন কাতারি শ্রমমন্ত্রী ড. আল মারি। তিনি বলেন, কাতারের বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীরা নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

    বৈঠকে দুই দেশের শ্রমবাজার সংশ্লিষ্ট সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে। পাশাপাশি বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পারস্পরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই মন্ত্রী।

    এ সময় শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতাকে আরও কার্যকর ও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশ-কাতার কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিজ নিজ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন