মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুত ইসি, ভোট ২০ আগস্ট ‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জিতেছে’, দাবি আরাঘচির মার্জিন ঋণে নতুন নিয়ম, গেজেট প্রকাশ করে বিধিমালা কার্যকর করল বিএসইসি স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির গুরুত্বপূর্ণ বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন নাকচ, ৭০ অনুচ্ছেদ নিয়েও রিট খারিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই জরিমানা ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সতর্ক করল আইসিডিডিআর,বি বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ মাদকের গডফাদারদের ধরতে অভিযান জোরদার: কোস্ট গার্ড মহাপরিচালক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টিকিট শেষ অস্ট্রেলিয়ায়
  • ঘুমের মধ্যেই না ফেরার দেশে অনন্যা রাজ, সামনে এলো শেষ পোস্ট

    ঘুমের মধ্যেই না ফেরার দেশে অনন্যা রাজ, সামনে এলো শেষ পোস্ট
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন অভিনেত্রী অনন্যা রাজ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোররাতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যু হয় তাঁর। তবে মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসে এক মাসেরও বেশি সময় পর, ১৫ আগস্ট। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর শেষ পোস্টটি ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন অনুরাগীরা।

    অনন্যা রাজের শেষ সামাজিকমাধ্যম পোস্টটি ছিল গত ১৭ মে। ওই পোস্টে একটি ফটোশুটের বেশ কয়েকটি ছবি কোলাজ করে প্রকাশ করেছিলেন তিনি। ছবিতে কালো স্ট্র্যাপলেস গাউন, কালো দস্তানা ও সোনালি গয়নায় দেখা যায় অভিনেত্রীকে। গাঢ় মেকআপে তাঁর সেই লুকও নজর কেড়েছিল ভক্তদের।

    ছবিগুলো প্রকাশ করে অনন্যা লিখেছিলেন, ‘কালো থেকে সাদা। এবার ঝলমল করার সময়।’ মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সেই পোস্টের মন্তব্যের ঘরে ভিড় করছেন তাঁর অনুরাগীরা। কেউ প্রয়াত অভিনেত্রীকে স্মরণ করছেন, আবার কেউ তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

    অনন্যা রাজ ‘৭ আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘গোস্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি ছবির পাশাপাশি তেলুগু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

    তেলুগু সিনেমা ‘থাগ্গেদে লে’-তে অভিনয়ের মাধ্যমে আঞ্চলিক চলচ্চিত্রের দর্শকদের কাছেও পরিচিতি পান অনন্যা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তিনি।

    এক মাস পর মৃত্যুর খবর জানাল পরিবার

    অনন্যার মৃত্যুর খবর তাঁর পরিবারের পক্ষ থেকে ১৫ আগস্ট ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়। সেখানে বলা হয়, ১৫ জুলাই ভোররাতে ঘুমের মধ্যেই শান্তিতে মারা যান অভিনেত্রী।

    পরিবার জানিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। প্রতিকূলতার মধ্যেও তিনি দৃঢ়তার সঙ্গে জীবনযাপন করেছেন এবং শেষ পর্যন্ত যোদ্ধার মতো লড়ে গেছেন।

    পরিবারের বিবৃতিতে আরও বলা হয়, অনন্যা ছিলেন আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা একজন তরুণী। তাঁর চলে যাওয়ায় পরিবারে গভীর শূন্যতা তৈরি হয়েছে। প্রয়াত অভিনেত্রীর আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে পরিবার।

    এই কঠিন সময়ে পরিবারের সদস্যরা কিছুটা নীরবতা ও ব্যক্তিগত পরিসর বজায় রাখতে চান বলেও বিবৃতিতে জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন