রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের সরকারি হাসপাতালের বাথরুমে মিলল ওষুধ, অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • "কণ্ঠের জাদুতে ঢাকার মঞ্চ কাঁপালেন আতিফ আসলাম"

    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে পারফর্ম করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

    ঝুম বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াও ভক্তদের উচ্ছ্বাসে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রিয় শিল্পীর গান শুনতে কনসার্ট শুরুর অনেক আগেই ভেন্যুতে ভিড় করেন হাজারো দর্শক। বৃষ্টির মধ্যেও দীর্ঘ সময় অপেক্ষা করে আতিফ আসলামের পরিবেশনা উপভোগ করেন তারা।

    মূল পরিবেশনার আগে মঞ্চে গান পরিবেশন করে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। এরপর রাত ৮টা ৫২ মিনিটে আতিফ আসলাম মঞ্চে উঠতেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

    মঞ্চে উঠে একে একে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন এই গায়ক। ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ এবং ‘মাস্ত কালান্দার’-এর মতো গানে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরা।

    বৃষ্টিভেজা সন্ধ্যায় দর্শকদের মোবাইলের আলো ও সম্মিলিত কণ্ঠে পুরো কনসার্ট হয়ে ওঠে আরও প্রাণবন্ত। দীর্ঘদিন পর ঢাকায় আতিফ আসলামের এই পারফরম্যান্স ভক্তদের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

    কনসার্টের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানান আতিফ আসলাম। তিনি বলেন, বাংলাদেশ তার কাছে দ্বিতীয় বাড়ির মতো এবং এখানকার মানুষের ভালোবাসা তাকে বারবার দেশে ফিরতে উৎসাহ দেয়।

    বাংলাদেশের খাবারের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান এই শিল্পী। খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চায়ের প্রশংসা করে তিনি বলেন, দেশের খাবার ও সংস্কৃতির প্রতি তার আলাদা আকর্ষণ রয়েছে।

    সংবাদ সম্মেলনে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার প্রশংসা করে তাকে ‘লিজেন্ড’ হিসেবে উল্লেখ করেন আতিফ আসলাম। একই সঙ্গে বাংলা গান গাওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি জানান, সঠিক উচ্চারণ আয়ত্ত করার পর বাংলা গান পরিবেশন করতে চান।

    বাংলাদেশের মানুষকে নিজের পরিবারের মতো মনে করেন বলেও জানান এই জনপ্রিয় সংগীতশিল্পী। তার ঢাকার এই কনসার্ট সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ