শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্দোলনের মুখেও ধর্মেন্দ্র প্রধানকে কেন সরাচ্ছেন না মোদি? চিকিৎসার অভাবে যেন আর কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়: জুবাইদা রহমান ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে টাইগাররা বিদেশি শিক্ষার্থী টানতে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদি সাংবাদিকের পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ থাকা প্রয়োজন: তথ্যমন্ত্রী দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে কোরআন তিলাওয়াতে মাধুর্য আনতে যা করবেন
  • ছাত্র আন্দোলনের সমর্থনে সলমন, পুরোনো মন্তব্যে নেটদুনিয়ায় তোলপাড়

    ছাত্র আন্দোলনের সমর্থনে সলমন, পুরোনো মন্তব্যে নেটদুনিয়ায় তোলপাড়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। তবে সেই পোস্টের পরই তার একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

    বুধবার রাতে নিজের স্কুলজীবনের একটি ছবি প্রকাশ করে সলমন খান লেখেন, “প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়।” একই সঙ্গে তিনি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান।

    সলমনের পোস্ট প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি পুরোনো ভিডিও।

    সেই অনুষ্ঠানে সলমনের সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা সেলিম খান এবং দুই ভাই আরবাজ খান ও সোহেল খান।

    আড্ডার একপর্যায়ে সেলিম খান একটি পুরোনো ঘটনার কথা স্মরণ করেন। তিনি জানান, গণেশ নামে এক ব্যক্তি নিয়মিত তাদের বাড়িতে আসতেন এবং পরিবারের সবাই তাকে বিশেষ গুরুত্ব দিতেন। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি নাকি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র এনে দিতেন।

    অনুষ্ঠানে সলমন খানও হাসতে হাসতে বলেন, এমন প্রশ্নপত্রের সাহায্যে তিনি কয়েকটি পরীক্ষায় পাস করেছিলেন। সে সময় পুরো স্টুডিওতে হাসির পরিবেশ তৈরি হলেও বহু বছর পর সেই ভিডিওই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

    ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

    একটি পক্ষের দাবি, ভিডিওতে স্কুলের সাধারণ পরীক্ষার প্রসঙ্গ এসেছে, যার সঙ্গে নিটের মতো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার তুলনা করা ঠিক নয়।

    অন্যদিকে সমালোচকদের অভিযোগ, অতীতে প্রশ্নফাঁসের সুবিধা নেওয়ার কথা স্বীকার করে এখন প্রশ্নফাঁসের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আত্মবিরোধী।

    তবে অনেকেই মনে করছেন, নতুন কোনো বিতর্ক তৈরি হলেই পুরোনো ভিডিও সামনে এনে সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক সৃষ্টি করা এখন সাধারণ প্রবণতায় পরিণত হয়েছে।

    নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রকাশিত পোস্টে সলমন খান লেখেন, “ছাত্রদের জন্য আমার মন থেকে কষ্ট হচ্ছে। এই বিষয়টি শুধু ছাত্রছাত্রী ও শিক্ষাব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এটিকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়।”

    তিনি আরও বলেন, আন্দোলনের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য এবং তিনি আশা করেন সরকার তাদের পাশে দাঁড়িয়ে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রকাশ্যে শিক্ষার্থীদের সমর্থন জানানো বলিউডের প্রথম শীর্ষস্থানীয় অভিনেতাদের একজন হলেন সলমন খান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ