বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • রহস্য ভাঙলেন সালমান

    ওজন কমেছে, মুখে ক্লান্তির ছাপ

    ওজন কমেছে, মুখে ক্লান্তির ছাপ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খানকে সাম্প্রতিক এক অনুষ্ঠানে কিছুটা ক্লান্ত ও আগের তুলনায় ওজন কমে যাওয়া অবস্থায় দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ভক্তই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

    সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি সার্ভার রুম) উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রকাশিত একটি ভিডিওতে তাকে কিছুটা ক্লান্ত, ওজন কমে যাওয়া এবং মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়।

    সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতাকে এমন দেখাচ্ছে কেন, তিনি কি অসুস্থ? কেউ কেউ তার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনাও করেন।

    তবে এসব জল্পনার জবাব দিতে দেরি করেননি সালমান খান। গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি সাদা-কালো ছবি প্রকাশ করেন তিনি।

    ছবিগুলোতে ছোট করে কাটা চুল, হালকা দাড়ি, কালো পোশাক ও বিভিন্ন ধরনের টুপিতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা যায় অভিনেতাকে। ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, "আপনাদের শরীর কেমন আছে?"

    সালমানের এই পোস্টকে ভক্তরা গুঞ্জনের জবাব হিসেবেই দেখছেন। অনেকের ধারণা, নতুন সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন। একজন ভক্ত মন্তব্য করেন, "জানতাম ভাইজান নিজের স্টাইলেই সব প্রশ্নের উত্তর দেবেন। তিনি ভালো আছেন, অযথা সবাই দুশ্চিন্তা করছে।"

    বর্তমানে সালমান খান তার নতুন সিনেমা 'মাতৃভূমি'-র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অতীতে নিজের কিছু শারীরিক সমস্যার কথা তিনি প্রকাশ্যে জানালেও সাম্প্রতিক পোস্টে তিনি যে সুস্থ ও স্বাভাবিক আছেন, সেই বার্তাই দিয়েছেন বলে মনে করছেন ভক্তরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন