বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • সাত মাসের শিশুকে আছড়ে হত্যার মামলা: ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন

    সাত মাসের শিশুকে আছড়ে হত্যার মামলা: ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর তুরাগের উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

    শুক্রবার (১৭ জুলাই) মামলার এজাহার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তা গ্রহণ করে তদন্ত সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

    ঘটনার পর শিশুটির নানী সারমীন আক্তার তুরাগ থানায় বাবা কবির ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল জানান, অভিযুক্ত কবির ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

    মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় রাফা মনি কবিতা। কবির পেশায় রিকশাচালক এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। মাদকাসক্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন।

    অভিযোগ অনুযায়ী, লিমার বাবা অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার তিনি মেয়েকে নিয়ে বাবার বাসায় যান। সন্ধ্যা ৭টার দিকে উত্তরার বালুর মাঠ এলাকার হারুন মোল্লার বস্তিতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির ইসলাম শিশুটিকে তার নানীর কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে মারেন।

    গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন