বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

রোদমাখা ফটোশুটে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

রোদমাখা ফটোশুটে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ডাক্তারের পরামর্শকে মজারভাবে উপস্থাপন করে নতুন এক ফটোশুটে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা রোদমাখা ছবিগুলো ইতোমধ্যেই ভক্তদের দৃষ্টি কেড়েছে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন ফারিয়া। ক্যাপশনে তিনি লেখেন, ‘ডাক্তার বলেছিলেন আরও রোদ নিতে। আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছি।’ রসিক এই মন্তব্য মুহূর্তেই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

ছবিতে হালকা নীলচে-সবুজ রঙের বিকিনি ও তার ওপর সাদা-নীল জ্যামিতিক নকশার কিমোনোতে দেখা গেছে অভিনেত্রীকে। সঙ্গে ছিল ট্রেন্ডি সানগ্লাস, হাতে ঘড়ি ও রঙিন ব্রেসলেট। কোমরের পাতলা মেটালিক বেল্ট পুরো লুকে যোগ করেছে আলাদা মাত্রা।

স্বাভাবিক মেকআপ, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং সমুদ্রপাড়ের আবহে তোলা ছবিগুলোতে ফারিয়ার স্টাইলিশ উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। পোস্টের মন্তব্যঘরে অনেকে তার ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘অভিজাত সৌন্দর্যের উপস্থিতি’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘দারুণ স্টাইলিশ লাগছে।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন