বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • টেলর সুইফটের বিয়ে ঘিরে কড়া গোপনীয়তা, অতিথিদেরও সই করতে হয়েছে এনডিএ

    টেলর সুইফটের বিয়ে ঘিরে কড়া গোপনীয়তা, অতিথিদেরও সই করতে হয়েছে এনডিএ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল খেলোয়াড় ট্র্যাভিস কেলসির সম্ভাব্য বিয়ে ঘিরে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অতিথি, কর্মী, স্টাইলিস্ট ও সহকারীদের কঠোর গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করানো হয়েছে, যাতে বিয়ের কোনো তথ্য আগেভাগে প্রকাশ না হয়।

    দ্য হলিউড রিপোর্টার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রিতদের শুধু নির্দিষ্ট দুই দিন সময় ফাঁকা রাখতে বলা হয়েছিল। তবে কোথায়, কখন বা কীভাবে অনুষ্ঠান হবে—এসব বিষয়ে আগে থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, অতিরিক্ত গোপনীয়তার কারণে কিছু আমন্ত্রিত ব্যক্তি অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ হলেও এত কঠোর ব্যবস্থা অতিথিদের প্রতিও অনাস্থার ইঙ্গিত দেয়।

    এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে নিউইয়র্কের এক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে।

    অন্যদিকে পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলকে বিশেষভাবে সাজানো হয়েছে। ভেতরে সবুজ ঘাস, কার্পেট, শামিয়ানা এবং একটি বিশেষ মঞ্চ নির্মাণ করা হয়েছে, যা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

    এ ছাড়া নিউইয়র্ক পুলিশ বিভাগের একটি অভ্যন্তরীণ নথি থেকে অনুষ্ঠানের কিছু সময়সূচি প্রকাশ্যে এলেও, গুঞ্জন রয়েছে যে নিরাপত্তার স্বার্থে বিকল্প একটি গোপন ভেন্যুও প্রস্তুত রাখা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে ঘিরে আয়োজিত এই বহুল আলোচিত অনুষ্ঠান ইতোমধ্যেই ভক্ত ও গণমাধ্যমের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন