বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন

    আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জন্ম নেওয়া এই বরেণ্য শিল্পী দীর্ঘ কয়েক দশক ধরে তার সুরেলা কণ্ঠে সমৃদ্ধ করেছেন বাংলাদেশের সংগীতাঙ্গন। জন্মদিন উপলক্ষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহশিল্পীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

    বিশেষ এই দিনটি উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হয়েছে তার জনপ্রিয় ১২টি গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গান আছে এখানে’। শাইখ সিরাজের পরিকল্পনায় নির্মিত এ আয়োজনে উপস্থাপনা করেন লুইপা। অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর কালজয়ী গান নতুনভাবে পরিবেশন করেন ইমরান, সাব্বির, অপু আনাম ও আতিক।

    দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হয় ‘তারকা কথন’। সানজিদা রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল হাদী। তার সঙ্গে ছিলেন গীতিকার রফিকুজ্জমান, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম ও আবিদা সুলতানা। আড্ডায় উঠে আসে তার সংগীতজীবনের নানা স্মৃতি ও অজানা অভিজ্ঞতা।

    এছাড়া বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’। এতে শিল্পী তার শৈশব, সংগীতজীবনের শুরু, বাংলাদেশের গানের বিবর্তন, সমকালীন সংগীতচর্চা এবং নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন।

    সৈয়দ আব্দুল হাদীর বাবা ছিলেন তৎকালীন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তা এবং সংগীতপ্রেমী। বাবার গ্রামোফোনে গান শুনেই ছোটবেলা থেকে সংগীতের প্রতি আকৃষ্ট হন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই সংগীতচর্চা আরও বিস্তৃত হয়।

    ছাত্রজীবনেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৬৪ সালে ‘ডাকবাবু’ চলচ্চিত্রে পূর্ণাঙ্গ প্লেব্যাকের মাধ্যমে শুরু হয় তার দীর্ঘ ও সফল ক্যারিয়ার। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান।

    তার গাওয়া কালজয়ী গানের তালিকায় রয়েছে— ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না’, ‘যেও না সাথী’, ‘এমনও তো প্রেম হয়’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, *‘আমি তোমারই প্রেম ভিখারী’*সহ অসংখ্য জনপ্রিয় গান।

    সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ২০০০ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক লাভ করেন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিও তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে।

    দীর্ঘ সংগীতজীবনে অগণিত শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া সৈয়দ আব্দুল হাদী আজও বাংলা গানের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন