শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • বিজয়-তৃষার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, ভাঙনের গুঞ্জনে নতুন মোড়

    বিজয়-তৃষার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, ভাঙনের গুঞ্জনে নতুন মোড়
    বিজয় ও তৃষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের তামিল সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের জন্মদিন ঘিরে যখন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল, ঠিক তখনই নতুন এক ছবি সামনে এনে আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

    ২২ জুন ছিল বিজয়ের জন্মদিন। দিনটি ঘিরে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৃষা, কারণ জন্মদিনে তার কোনো শুভেচ্ছা বার্তা না আসায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দূরত্বের গুঞ্জনে দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।

    এর মধ্যেই রাতে তৃষা নিজের ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, বিজয়ের সঙ্গে একান্ত মুহূর্তে জন্মদিনের কেক কাটছেন তিনি। দুজনের মুখেই ছিল হাসির ঝলক, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

    ছবির ক্যাপশনে তৃষা লেখেন, জন্মদিনের প্রথম মুহূর্ত তিনি বিজয়ের সঙ্গেই কাটিয়েছেন। সময় উল্লেখ করে তিনি ‘০০.০০’ লেখেন এবং বিজয়কে উদ্দেশ করে বলেন, “যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।” সঙ্গে ছিল হৃদয় ইমোজি।

    এই পোস্ট প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ রিঅ্যাকশন ও মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। ভক্তদের অনেকেই এই ছবিকে কেন্দ্র করে চলমান গুঞ্জনকে নতুন করে ব্যাখ্যা করতে শুরু করেন।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়কে আনফলো করার যে খবর ছড়িয়েছিল, তা নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। জানা যায়, তৃষা কখনোই বিজয়কে ফলো করতেন না, ফলে আনফলো করার বিষয়টি ভিত্তিহীন।

    উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়। সম্প্রতি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। পাশাপাশি অতীতে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে একাধিকবার আলোচনা হলেও দুজনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ