সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

রাহুলের সঙ্গে শেষ মেসেজে গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা ছিল

রাহুলের সঙ্গে শেষ মেসেজে গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা ছিল
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের তালসারিতে শুটিং করতে গিয়ে ২৯ মার্চ সমুদ্রের জলে ডুবে তার মৃত্যু হয়। এই আকস্মিক মৃত্যুতে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

তবে সবচেয়ে বেশি ভেঙে পড়েন তার জীবনসঙ্গী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রিয় মানুষকে হারিয়ে গভীর শোক ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন তিনি।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, রাহুলের সঙ্গে পরিকল্পিত এক পারিবারিক ভ্রমণ আর বাস্তবায়িত হয়নি। তিনি জানান, সময়ের উপর ভরসা করে অনেক পরিকল্পনা পিছিয়ে দেওয়ার ফলেই আজ এই আক্ষেপ তাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে।

তিনি বলেন, “আমরা ভাবি অনেক সময় আছে, কিন্তু আসলে সময় থাকে না। সময় থাকতেই সব করে নেওয়া উচিত ছিল।”

রাহুলের মৃত্যুর পর নিজের ও সন্তানের দায়িত্ব সামলে চলার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা। তিনি জানান, ছেলে সহজকে ঘিরে এখন তার জীবন। সন্তানকে সময় দেওয়া এবং স্বাভাবিক জীবন বজায় রাখার চেষ্টা করছেন তিনি।

প্রিয়াঙ্কা আরও বলেন, পরিবার, বন্ধুবান্ধব এবং কাজ—সবকিছুই তাকে কিছুটা শক্ত থাকতে সাহায্য করছে। তবে রাহুলের অভাব কখনো পূরণ হওয়ার নয়।

অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা সরকারের নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’, যেখানে তিনি অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, মেইয়াং চ্যাং এবং সত্যম ভট্টাচার্যের সঙ্গে। সিরিজটি দেখা যাচ্ছে জি-ফাইভে।

প্রসঙ্গত, ২০০৮ সালে রাজ চক্রবর্তীর সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ দিয়ে জনপ্রিয়তা পান রাহুল ও প্রিয়াঙ্কা। পরবর্তীতে তাদের সম্পর্ক, বিয়ে এবং সন্তান জন্ম—সবকিছুই ছিল আলোচনায়। নানা ওঠানামার পরও তারা একসঙ্গে ফিরে এসেছিলেন, কিন্তু রাহুলের অকাল প্রয়াণে আবারও একা হয়ে পড়লেন প্রিয়াঙ্কা সরকার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ