বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পরী-সাকলায়েনের সম্পর্ক প্রমাণিত, শাস্তির পথে প্রশাসন

    পরী-সাকলায়েনের সম্পর্ক প্রমাণিত, শাস্তির পথে প্রশাসন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমনি এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে ঘিরে ওঠা ঘটনাপ্রবাহ আবারও আলোচনায় এসেছে। অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের সারসংক্ষেপ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনের পর বিষয়টি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

    সূত্র অনুযায়ী, পূর্বে গঠিত তদন্ত কমিটি সাকলায়েনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলাজনিত ব্যবস্থা হিসেবে তাকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়।

    ২০২১ সালে পরীমনির একটি মামলার তদন্ত চলাকালে গোলাম সাকলায়েনের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করা হয়।

    সিআইডির ফরেনসিক ও সিডিআর বিশ্লেষণের তথ্য এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়। পরে বিষয়টি বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থার দিকে অগ্রসর হয়।

    তবে এ বিষয়ে গোলাম সাকলায়েন কিংবা পরীমনির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন