বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

    ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার অলিভার ট্রি রয়েছেন বলে জানা গেছে। আকস্মিক এই ঘটনায় আন্তর্জাতিক সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    অলিভার ট্রি জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে, ১৯৯৩ সালের ২৯ জুন। মাত্র ৩২ বছর বয়সে এই শিল্পীর জীবনাবসান ঘটে, জন্মদিনের মাত্র দুই সপ্তাহ আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তার অনন্য সংগীতধারা ও ব্যতিক্রমী পারফরম্যান্স স্টাইল তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।

    সংগীত ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে তার প্রথম ইপি ‘ডেমনস’ প্রকাশিত হয়। পরে ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর আটলান্টিক মিউজিকের সঙ্গে চুক্তির মাধ্যমে তিনি আন্তর্জাতিক সংগীত অঙ্গনে আরও শক্ত অবস্থান গড়ে তোলেন।

    ২০১৯ সালে প্রকাশিত ‘ডু ইউ ফিল মি?’ ইপির ‘এলিয়েন বয়’ গানটি তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। ইলেকট্রনিক ও অল্টারনেটিভ পপ ঘরানার এই শিল্পী টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। ২০২১ সালে তার ‘লাইফ গো অন’ গানটি ব্যাপক সাফল্য পায় এবং ‘মিস ইউ’ গানটিও শ্রোতাদের মধ্যে ভাইরাল হয়।

    সাম্প্রতিক সময়ে তিনি চতুর্থ স্টুডিও অ্যালবাম নিয়ে বিশ্বভ্রমণে বের হয়েছিলেন। মেক্সিকোসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশে কনসার্ট শেষ করে ইউরোপ, এশিয়া ও অন্যান্য অঞ্চলে আরও বেশ কিছু শো করার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ এই দুর্ঘটনায় তার সেই সংগীতযাত্রা থেমে গেল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন