মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৫ আসামির রায় ২৮ জুন

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: ৫ আসামির রায় ২৮ জুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করে হত্যাসহ দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আগামী ২৮ জুন রায় ঘোষণার দিন ঠিক করেন। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজন আসামি রয়েছেন।

এদিন দ্বিতীয় দফার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আসামিপক্ষের আইনজীবী চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি তুলে ধরে দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে প্রসিকিউশন পক্ষ পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে।

এ মামলায় অন্য চারজন আসামি পলাতক রয়েছেন। এর আগে তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আদালত নির্ধারিত দিনে চূড়ান্ত রায় ঘোষণা করবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন