বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • বিশ্বকাপ শুরুতেই তারকাদের ফুটবল উন্মাদনা

    বিশ্বকাপ শুরুতেই তারকাদের ফুটবল উন্মাদনা
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ রাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। সারা বিশ্বের মতো বিশ্বকাপ জ্বরে কাবু বাংলাদেশও। ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। ব্যস্ত শুটিংয়ের ফাঁকে সময় করে তাঁরা বসবেন টিভি পর্দার সামনে, উপভোগ করবেন প্রিয় দলের খেলা।

    কোনো তারকা ব্রাজিলের ভক্ত, কেউ আর্জেন্টিনা আবার কেউ সমর্থন করছেন পর্তুগাল বা জার্মানিকে। প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে তাদের প্রত্যাশা ও আবেগই এবার বিশ্বকাপের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

    অভিনেতা মিশা সওদাগর জানান, তিনি বরাবরই ব্রাজিলের সমর্থক এবং এবারও শিরোপা জয়ের আশা করছেন। সংগীতশিল্পী মনির খান আর্জেন্টিনার প্রতি আস্থা রেখে মেসির খেলা দেখার অপেক্ষায় আছেন।

    অভিনেতা আজিজুল হাকিম মনে করেন জার্মানি এবার ভালো করবে, আর রওনক হাসান ব্রাজিলের হেক্সা মিশন সফল হওয়ার প্রত্যাশা করছেন। সংগীতশিল্পী আরফিন রুমি আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানিয়ে মেসির হাতে আবারও ট্রফি দেখতে চান।

    অভিনেতা শাহেদ শরীফ খান এবার পর্তুগালকে সমর্থন করছেন এবং রোনালদোর জন্য বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

    অন্যদিকে অভিনেত্রী মনিরা মিঠু ও জাকিয়া বারী মম আর্জেন্টিনার প্রতি তাদের দীর্ঘদিনের ভালোবাসার কথা জানান। হিমি জানান পারিবারিকভাবে তিনি ব্রাজিলের সমর্থক এবং ছোটবেলা থেকেই সেই আবেগ ধরে রেখেছেন।

    তারকারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন—বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর প্রিয় দলের জয়ের অপেক্ষা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন