রবিবার, ৩১ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তামাকমুক্ত ভবিষ্যৎ গড়তে কঠোর অবস্থানে সরকার: প্রধানমন্ত্রী দেশের বাজারে সোনা-রুপার সর্বশেষ দাম, কত টাকায় মিলছে এক ভরি? দুর্নীতির বিষাক্ত সম্রাট ফ্যাসিস্ট ডোনার জাকির হোসেন মহিনের ভয়ঙ্কর নীল নকশা ফাঁস! মে মাসে নারী ও শিশু নির্যাতন বেড়েছে, ধর্ষণের ঘটনা ৭৮: এমএসএফ ২৫ কোটি টাকার বরাদ্দ বিতর্কে মুখ খুললেন আসিফ ও হাসনাত হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৩৭ জনের সাফে আজ ভারতের চ্যালেঞ্জ, জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ জঙ্গল সলিমপুরে নতুন কারাগার হবে, আপাতত উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস, কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নতুন জিন পরীক্ষায় অনেক স্তন ক্যানসার রোগীর কেমোথেরাপি ছাড়াই চিকিৎসার সম্ভাবনা
  • শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

    শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সমাপ্তি ঘটেছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত এই উৎসবের পর্দা নামে শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায়। এর আগে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন।

    প্রায় দুই সপ্তাহব্যাপী চলা এ উৎসবে বিশ্বের নানা দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজকদের মিলনমেলা বসে। সমাপনী রাতে ঘোষণা করা হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগের বিজয়ীদের নাম।

    এবারের আসরের সর্বোচ্চ সম্মান ‘পাম দ্য’র’ বা স্বর্ণপাম জিতে নেয় রোমানিয়ান নির্মাতা ক্রিস্তিয়ান মুঙ্গিউ পরিচালিত চলচ্চিত্র ‘ফিয়র্ড’। নরওয়ের পটভূমিতে নির্মিত ছবিটিতে একটি অভিবাসী ধর্মীয় পরিবারের সামাজিক ও পারিবারিক সংকটের গল্প তুলে ধরা হয়েছে।

    প্রদর্শনীর পর থেকেই আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা কুড়াতে শুরু করে ‘ফিয়র্ড’। উৎসবজুড়ে এটিকে অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হয়। বিচারকদের ভাষ্য অনুযায়ী, সংযত নির্মাণশৈলী, বাস্তবধর্মী উপস্থাপন এবং আবেগঘন গল্প বলার দক্ষতার কারণেই চলচ্চিত্রটি সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেছে।

    এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কান উৎসবের স্বর্ণপাম ঘরে তুললেন পরিচালক ক্রিস্তিয়ান মুঙ্গিউ। এর আগে তিনি ২০০৭ সালেও এই সম্মান অর্জন করেছিলেন।

    উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রি’ পেয়েছে রুশ পরিচালক আন্দ্রেই জভিয়াগিনৎসেভের চলচ্চিত্র ‘মিনোটর’। অন্যদিকে জুরি পুরস্কার জিতেছে জার্মান নির্মাতা ভ্যালেসকা গ্রিসেবাখ পরিচালিত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’।

    সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন পোল্যান্ডের পাভেল পাভলিকোভস্কি এবং স্পেনের পরিচালক জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি। ‘ফাদারল্যান্ড’ চলচ্চিত্রের জন্য সম্মাননা পান পাভলিকোভস্কি, আর ‘দ্য ব্ল্যাক বল’-এর জন্য পুরস্কৃত হন স্প্যানিশ এই পরিচালক জুটি।

    অভিনয় বিভাগেও ছিল যৌথ বিজয়ের চিত্র। ‘অল অব আ সাডেন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো। একইভাবে ‘কাওয়ার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ভ্যালেনতিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া।

    চিত্রনাট্য বিভাগে পুরস্কৃত হয়েছেন এমানুয়েল মার। তার চলচ্চিত্র ‘আ ম্যান অব হিজ টাইম’ এই সম্মান অর্জন করে।

    সমাপনী আয়োজনে আয়োজকরা জানান, এবারের উৎসবে ইউরোপীয় আর্টহাউস সিনেমার শক্তিশালী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প বলার প্রবণতাও বিশেষভাবে প্রাধান্য পেয়েছে।

    বিশ্ব চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ডকে প্রদান করা হয় সম্মানসূচক পাম দ্য’র। শারীরিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    শক্তিশালী গল্পনির্ভর সিনেমার জয়গান এবং ইউরোপীয় চলচ্চিত্রধারার ধারাবাহিক প্রভাবের মধ্য দিয়ে শেষ হলো এবারের কান চলচ্চিত্র উৎসব। পুরো আয়োজনজুড়ে সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ছিল ‘ফিয়র্ড’, যা শেষ পর্যন্ত জিতে নেয় কাঙ্ক্ষিত স্বর্ণপাম।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ