বুধবার, ০৩ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৬ শিশুর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক ভোলায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ বাংলাদেশ–সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ফের চরমে, নতুন সংঘাতের শঙ্কা ঘনাচ্ছে এলপি গ্যাসের দামে স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার কমল ৫৫ টাকা দুই ম্যাচে পরাজয়, তবু আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি ও তৃষ্ণা নম্বরপ্লেট আড়াল করে এআই নজরদারি এড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত গ্রেফতার খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ তার স্ত্রীর প্রতিষ্ঠানের: বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গা সংকট মোকাবিলায় নরওয়ের আরও সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ রামিসা হত্যা মামলা: আদালতের অনুমতি ছাড়া আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
  • বিশেষ আদালতে ৭ দিনের মধ্যে বিচার শেষের নির্দেশ, ছুটি বাতিলের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিশেষ আদালতে ৭ দিনের মধ্যে বিচার শেষের নির্দেশ, ছুটি বাতিলের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

    রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজই আদালতে চার্জশিট দাখিল করা হবে। বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচারকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।”

    তিনি আরও বলেন, “রামিসা হত্যার ঘটনায় ৭ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তসহ সব প্রতিবেদন একত্র করে গত রাতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।”

    এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার আদালতে হাজির করা হয়েছে।

    এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট দ্রুততার সঙ্গে প্রস্তুত করা হয়েছে।

    তদন্ত কর্মকর্তারা মনে করছেন, ডিএনএ প্রতিবেদন আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

    গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

    পরে ২০ মে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ