ঈদুল আজহা ঘিরে চার বন্দির মুক্তির সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারজন বন্দির সাজা মওকুফ করেছে সরকার। রবিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে কারা অধিদপ্তর।
কারা সূত্রে জানা গেছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।
ঈদ উপলক্ষে প্রতি বছরই মানবিক কারণে কিছু বন্দির সাজা মওকুফ বা বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন