মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সাবেক বিচারপতি খায়রুল হক আবারও গ্রেপ্তার

সাবেক বিচারপতি খায়রুল হক আবারও গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ৩টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৬ মে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম খলিল এ বিষয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ বি এম খায়রুল হককে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। শুনানি শুরুর আগ পর্যন্ত তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলেন।

প্রচণ্ড গরমের কারণে আদালতে তাকে কাগজ মোড়ানো পাখা দিয়ে বাতাস করতে দেখা যায় এক আইনজীবীকে। দীর্ঘ অপেক্ষার পর বেলা ১২টার কিছু আগে তাকে আবার সিএমএম কোর্টের হাজতখানায় নেওয়া হয়। পরে দুপুর ৩টায় পুলিশি পাহারায় পুনরায় আদালতে হাজির করা হয়।

বিকেল ৩টার দিকে বিচারক আদালতে উপস্থিত হলে মামলার তদন্ত কর্মকর্তা সাবেক বিচারপতির বিরুদ্ধে মামলার সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেন। শুনানি শেষে বিকেল ৩টা ২৪ মিনিটে তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন