মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ছাত্রদলের মামলায় ঝিনাইদহে এনসিপির ২২ নেতা

ছাত্রদলের মামলায় ঝিনাইদহে এনসিপির ২২ নেতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৫০–৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সদস্য এনামুল কবির। এর আগে শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে মামলা হওয়ার পরপরই পাল্টা এ মামলা দায়ের করে ছাত্রদল।

ঘটনার সূত্রপাত শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে। এতে কয়েকজন আহত হন বলে জানা যায়। ঘটনার পর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত থানায় অবস্থান করেন এনসিপি নেতাকর্মীরা এবং পরে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশের পাহারায় তিনি ঝিনাইদহ ত্যাগ করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, এনামুল কবিরের দেওয়া অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে, যার মামলা নম্বর ৪৩। তিনি জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন