মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষার্থী শিহাব রিমান্ডে

বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষার্থী শিহাব রিমান্ডে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় মাদ্রাসার সিনিয়র ছাত্র মো. শিহাব হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ।

এর আগে বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে শিহাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই সাইফুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে ঘটনার গুরুত্ব ও সমাজে এর প্রভাব নিয়ে বক্তব্য দেন। পরে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন, যা আগামী আট কার্যদিবসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরার বনশ্রী সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে ১০ বছর বয়সী শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুরতহাল প্রতিবেদনে শিশুটির দেহে অস্বাভাবিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানানো হয়েছে। পরে তদন্ত ও জিজ্ঞাসাবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ শিহাব হোসেনের বিরুদ্ধে পূর্বে কয়েকজন ছাত্রের ওপর যৌন নিপীড়নের অভিযোগ থাকার কথাও জানায়।

এ ঘটনায় শিশুটির মা টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় শিহাবসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন