শনিবার, ২৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোজতবা খামেনিকে ঘিরে ইরানের ক্ষমতায় প্রভাবশালী ‘ব্রাদারহুড’ নেটওয়ার্ক নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে শনিবার ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা শহরজুড়ে দেশজুড়ে বাড়ছে হাম সংক্রমণ, ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পদ্মা রেল প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ ঈদ সামনে রেখে বাজারে অস্বস্তি, মাছের দাম চড়া জলবায়ু লড়াইয়ে একসঙ্গে তুরস্ক ও অস্ট্রেলিয়া ঢাকায় এসেই বাংলাদেশের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন থমাস ডুলি রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর মে মাসে রেমিট্যান্সে জোয়ার, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা
  • কঠিন সময়ের স্মৃতি তুলে ধরলেন রিয়া চক্রবর্তী

    কঠিন সময়ের স্মৃতি তুলে ধরলেন রিয়া চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নানা বিতর্কের মুখে পড়েন রিয়া চক্রবর্তী। আইনি জটিলতা, তীব্র সমালোচনা এবং মাদক মামলায় এক মাসের কারাবাস—সব মিলিয়ে কঠিন এক সময় পার করেন এই অভিনেত্রী। যদিও পরবর্তীতে আদালত তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয়, তবুও সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলে যায়।

    এবার নিজেই জানালেন, কোথাও যেন হারিয়ে ফেলেছেন নিজেকে। আর এই উপলব্ধি থেকেই জীবন নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন রিয়া, যা দেখে বেশ উদ্বেগে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেন রিয়া। 

    সেখানে নিজের ভেতরের টানাপোড়েন প্রকাশ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আমি নিজেকে খুব ‘মিস’ করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা এসব যেন জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। জীবন থেকে এমনটা আমি একদমই প্রত্যাশা করিনি। কোনো একটা মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন বিরল হয়ে উঠছে।’

    ভার্চুয়াল জগতের এই কৃত্রিমতা আর কোলাহল থেকে মুক্তি পেতে চান রিয়া। নিজের মানসিক শান্তি ও বাস্তবতার কাছাকাছি ফিরতে ক্ষণিকের বিরতি চেয়েছেন তিনি। পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ‘তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করতে চাই।’

    আপাতত আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন দিতে চান না এই বলিউড তারকা। ফ্রেমের বন্দিদশা কাটিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে সরাসরি অনুভব করতে চান তিনি। আর সে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েক দিনের জন্য পুরোপুরি বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন রিয়া। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করেননি দ্রুতই আবার সবার মাঝে ফিরে আসার আশ্বাসও দিয়েছেন। তবুও প্রিয় অভিনেত্রীর এমন বিষাদগ্রস্ত পোস্ট দেখে বেশ চিন্তিত তার ভক্তরা।

    প্রসঙ্গত, দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি টক-শো শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছিল। তবে নতুন করে কাজের ছন্দে ফেরার মাঝেই নিজেকে খোঁজার এই নতুন জার্নি শুরু করলেন রিয়া।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ